×

জাতীয়

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার বর্ষীয়ান নেতা দিনেশ ত্রিবেদী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার বর্ষীয়ান নেতা দিনেশ ত্রিবেদী

ছবি: দিনেশ ত্রিবেদী

ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন দায়িত্বে ঢাকায় তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

৭৫ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিক পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতি করেছেন এবং সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের আমলে রেলমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালে তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে  দিনেশ ত্রিবেদীর নিয়োগকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আওয়ামী লীগের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। তবে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করে। এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানোকে কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ

বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ

দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু

মির্জা ফখরুল দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু

কে এই দীনেশ ত্রিবেদী

কে এই দীনেশ ত্রিবেদী

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App