×

জাতীয়

ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদ পর্যন্ত দোকানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানান দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বলেন, ঈদ উপলক্ষে দোকানপাট রাত ১১টা পর্যন্ত খোলা রাখার জন্য আবেদন করা হয়েছিল। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি সংকটের কারণে দোকানপাট বন্ধের সময় ধাপে ধাপে পরিবর্তন আনা হয়। গত ৩ এপ্রিল সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর ৫ এপ্রিল থেকে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ পর্যন্ত ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে দোকানপাট আরও দুই ঘণ্টা বেশি সময় খোলা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App