×

জাতীয়

তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:১১ পিএম

তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের বৈঠক

ছবি: সংগৃহীত

তুরস্কের বিনিয়োগ বাড়াতে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানের আশিক চৌধুরী।

রোববার (১০ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক বলা হয়, তুর্কি বিনিয়োগকারীদের আগ্রহ বেশ দৃশ্যমান। অনেক তুর্কি বিনিয়োগকারী ইতোমধ্যেই বাংলাদেশকে কাছ থেকে বুঝতে এবং বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে এখানে আসছেন।

আলোচনায় উঠে আসে, কীভাবে বাংলাদেশে তুর্কি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ আরও বাড়ানো যায় এবং কীভাবে চলমান আগ্রহকে আরও বেশি সম্পৃক্ততার মাধ্যমে এগিয়ে নেওয়া যায়।

এ সময় রাষ্ট্রদূত সেন বলেন, দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ দরকার।

এর মধ্যে সরকারি-বেসরকারি খাতের পারস্পরিক সফরও গুরুত্বপূর্ণ। তিনি তুরস্কের কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র-গাজিয়ানতেপ, দেনিজলি এবং কোকায়েলি-ইজমিত-এর কথাও উল্লেখ করেন।

টেক্সটাইলসহ আরও বিভিন্ন খাতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো বুঝতে এসব জায়গা গুরুত্বপূর্ণ হতে পারে।

বৈঠকে বাংলাদেশে তুর্কি বিনিয়োগের বিদ্যমান আইনি কাঠামো নিয়েও কথা হয়। একইসঙ্গে কোচ গ্রুপের আইগ্যাস ও আর্চেলিকের মতো সফল বিনিয়োগের উদাহরণ এবং বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা যাচাই করছে এমন বড় তুর্কি প্রতিষ্ঠানের বিষয়ও আলোচনায় আসে, যাদের সঙ্গে বিডা বর্তমানে কাজ করছে। 

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাণিজ্য ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ উভয় ক্ষেত্রেই তুরস্ক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। দুই দেশের মধ্যে যে সুস্পষ্ট মিল ও সম্ভাবনা রয়েছে, তা বিবেচনায় নিলে বিনিয়োগ ও বাণিজ্য দুটোর পরিমাণই আরও বেশি হওয়া উচিত।

অগ্রাধিকার খাত চিহ্নিত করে আরও লক্ষ্যভিত্তিক ব্যবসায়িক আউটরিচ গড়ে তুলতে বিডার তুরস্ক ডেস্ক, দূতাবাস এবং সংশ্লিষ্ট অংশীজনরা একসঙ্গে কাজ চালিয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির টিভি উন্মোচন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির টিভি উন্মোচন

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮

আখাউড়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

আখাউড়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App