×

জাতীয়

চট্টগ্রামে ‘জুলাই ঐক্য’ নাম ব্যবহারে ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম

চট্টগ্রামে ‘জুলাই ঐক্য’ নাম ব্যবহারে ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’-এর নাম ব্যবহার করে ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের চট্টগ্রাম পুলিশ সুপারের সঙ্গে বৈঠক এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে কাজ করছে ‘জুলাই ঐক্য’। চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানসহ পাঁচ দফা দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর ‘জুলাই ঐক্য, চট্টগ্রাম’-এর নাম ব্যবহার করে স্মারকলিপি দিয়েছে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান তানজিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগরের আহ্বায়কসহ কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধি। যা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ।

এ বিষয়ে জুলাই ঐক্য, চট্টগ্রামের সংগঠকদের সঙ্গে কথা বলে জানা যায়, এসপি অফিসে যাওয়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে জুলাই ঐক্যের কোনো প্রকার সম্পর্ক নেই। অভিযোগ রয়েছে, বিভিন্ন মামলা-বাণিজ্যের নামে চট্টগ্রামের কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধি জুলাই ঐক্যের নাম ব্যবহার করছে, যা সম্পূর্ণ আইনবহির্ভূত।

এবি জুবায়ের বলেন, শুধু চট্টগ্রাম নয়, দেশের যে কোনো জায়গায় যে সব গোষ্ঠী বা ব্যক্তি জুলাই ঐক্যের নাম ব্যবহার করে কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামে এসপি অফিসে যারা স্মারকলিপি দিয়েছে এবং বৈঠক করেছেন, প্রত্যেকেই সরকারি দলের অংশ। সরকারের সঙ্গে থেকে জুলাই ঐক্যের নাম ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক।

এবি জুবায়ের আরো বলেন, জুলাই ঐক্য অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনা করছে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে। ইতোমধ্যে কয়েকটি বিভাগে সফর সম্পন্ন করেছে জুলাই ঐক্য। দ্রুত সময়ের মধ্যে অভ্যন্তরীণ কার্যক্রম সম্পন্ন করে কেন্দ্রীয় ও সারাদেশে কমিটি দেওয়া হবে। কোনো বিভাগ বা জেলায় জুলাই ঐক্যের কোনো কর্মসূচি দেওয়া হলে তা জুলাই ঐক্যের অফিসিয়াল পেজে প্রকাশ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৬

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৬

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App