×

জাতীয়

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৪৫ পিএম

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

ছবি : সংগৃহীত

ইন্টারপোলের প্রকাশিত ‘ওয়ান্টেড’ তালিকায় বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৬ হাজার ৪৪২ জন আসামির নাম রয়েছে। এর মধ্যে ৫৯ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আটক হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তবে অনুসন্ধানে জানা গেছে, ইন্টারপোলের রেড নোটিশভুক্ত ব্যক্তির সংখ্যা প্রকাশিত তালিকার চেয়ে আরো বেশি। নিরাপত্তাজনিত কারণে সব রেড নোটিশধারীর নাম ওয়ান্টেড তালিকায় প্রকাশ করা হয় না।

বেনজীর আহমেদের বিরুদ্ধেও রেড নোটিশ জারি করা হলেও তার নাম প্রকাশ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ, এমন তথ্য প্রকাশ করলে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে যেতে পারেন বলে মনে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রকাশিত তালিকায় থাকা ৫৯ বাংলাদেশির বিরুদ্ধে হত্যা, মানবপাচার, জালিয়াতি, মুদ্রা জাল, অস্ত্র, যৌন নির্যাতন ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদের খুঁজছে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরো পড়ুন : বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

বিদেশি রাষ্ট্রগুলোর চাওয়া বাংলাদেশিদের মধ্যে রয়েছেন চাঁদপুরের রাজু ঢালী, যাকে হত্যা মামলায় খুঁজছে সিঙ্গাপুর। দক্ষিণ আফ্রিকা হত্যা মামলায় খুঁজছে নোয়াখালীর মিজান মিয়াকে। আবার ইসওয়াতানি হত্যা মামলায় খুঁজছে ঢাকার মো. মিলন ও লিটন ব্যাপারীকে।

ভারত মুদ্রা জালিয়াতির অভিযোগে খুলনার আজিজুর রহমান, অজয় বিশ্বাস ও তরিকুল ইসলাম, নোয়াখালীর সবুজ, গোপালগঞ্জের আব্দুল আলীম শরীফ, নারায়ণগঞ্জের মনির ভূঁইয়া এবং চাঁপাইনবাবগঞ্জের শফিক উলকে খুঁজছে। অন্যদিকে বেলজিয়াম হত্যা মামলায় লক্ষ্মীপুরের খোরশেদ আলমকে খুঁজছে।

মালয়েশিয়া চোরাচালানের অভিযোগে নাটোরের সিরাজ মোস্তফা এবং হত্যা মামলায় ফেনীর আলা উদ্দিনের সন্ধান করছে। মালদ্বীপ তছরুপের অভিযোগে হানিফকে খুঁজছে। যুক্তরাষ্ট্র যৌন নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে জাহিদুল ইসলাম এবং অস্ত্র মামলায় ফজলুল আমীন জাভেদকে খুঁজছে।

বাংলাদেশ সরকারের চাহিদাভুক্তদের মধ্যে রয়েছেন হত্যা মামলার আসামি বাগেরহাটের রবিউল ইসলাম, টাঙ্গাইলের মোহাম্মদ তাজউদ্দীন ও বাবু আহমেদ রাতুল, চট্টগ্রামের ইউসুফ ও সাজ্জাদ হোসেন খান, ফরিদপুরের নাইম খান ইকরাম, বগুড়ার কালা জাহাঙ্গীর ফেরদৌস, গাজীপুরের নুরুল দীপু ও আহাম্মেদ মজনুসহ আরো অনেকে।

এ ছাড়া মানবপাচারের অভিযোগে কিশোরগঞ্জের জাফর ইকবাল, স্বপন, মিন্টু মিয়া ও তানজীরুল এবং মাদারীপুরের মোল্লা নজরুল ইসলামকে খুঁজছে বাংলাদেশ। পাশাপাশি পর্নোগ্রাফি, অস্ত্র, নির্যাতন ও জালিয়াতির অভিযোগে আরো কয়েকজন বাংলাদেশিও ইন্টারপোলের নজরদারিতে রয়েছেন।

উল্লেখ্য, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সদস্য বর্তমানে ১৯৬টি দেশ। আন্তর্জাতিক অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় সাধন করে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল

লিটনের পাশাপাশি ইমনকে নিয়েও শঙ্কা

লিটনের পাশাপাশি ইমনকে নিয়েও শঙ্কা

ম্যাচের পরই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ইরান দলে ক্ষোভ

ম্যাচের পরই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ইরান দলে ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App