×

জাতীয়

দুদকের চেয়ারম্যান-কমিশনার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম

দুদকের চেয়ারম্যান-কমিশনার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পদগুলোতে নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও কমিশনার পদে যোগ্য ব্যক্তিদের খুঁজে নিতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি রাষ্ট্রপতির নিকট সুপারিশ পাঠানোর উদ্দেশ্যে উল্লিখিত পদে নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করছে।

এতে আরো বলা হয়, আগ্রহী প্রার্থীদের আইনের ধারা ৮-এর উপধারা (১) অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে।

একই আইনের ধারা ৮-এর উপধারা (২)-এ উল্লিখিত ব্যক্তিরা কমিশনার হিসেবে নিয়োগের জন্য যোগ্য হবেন না।

জীবনবৃত্তান্তে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশা/চাকরি ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল নম্বর ও ই-মেইল উল্লেখ করে স্বাক্ষরসহ দাখিল করতে হবে।

এর সঙ্গে সাম্প্রতিক দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের কপি জমা দিতে হবে। খামের ওপর ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ উল্লেখ করতে হবে।

জীবনবৃত্তান্ত জমা দেওয়ার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে-

ক) সচিবালয় কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয় (গেট নম্বর-৫) অথবা

খ) জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর-৯৩৫, মন্ত্রিপরিষদ বিভাগ, ভবন নম্বর-১ (নতুন), বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেওয়া যাবে।

এতে আরো বলা হয়, যেসব ব্যক্তি ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই।

গত ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগপত্র জমা দেন। এরপর প্রায় তিন মাস ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ সংস্থার শীর্ষ পদগুলো শূন্য রয়েছে।

এদিকে দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের জন্য গত ২২ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করেছে সরকার।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রেমের জেরে স্কুলছাত্রকে হত্যা, দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

প্রেমের জেরে স্কুলছাত্রকে হত্যা, দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কমিটি গঠন

পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কমিটি গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App