×

জাতীয়

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর

ছবি : সংগৃহীত

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীর সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন নির্বাচন কমিশন (ইসি) সরোয়ার আলমগীরকে চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের নাম-ঠিকানাসংবলিত প্রজ্ঞাপন ৯ জুলাই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রমের জন্য গেজেটের অনুলিপিও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের পর আইনজীবীরা জানান, তার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

তবে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নুরুল আমিনের আইনজীবীরা।

এর আগে ঋণখেলাপির অভিযোগ তুলে সরোয়ার আলমগীরের প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নুরুল আমিন। পরে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করলে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সরোয়ার আলমগীর। প্রাথমিক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেন। পরবর্তী আইনি কার্যক্রম শেষে চূড়ান্ত রায়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন তাকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App