×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলে রায় কার্যকর করা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:০২ পিএম

শেখ হাসিনা দেশে ফিরলে রায় কার্যকর করা হবে

ছবি : সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে না; তাঁকে গ্রেপ্তার করে আদালতের দেওয়া রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। পরে জুলাইয়ের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেয়।

এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তাঁর দাবি, দেশে ফিরে তিনি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন।

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার পর্যন্ত প্রায় এক ঘণ্টার ওই টেলিফোন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা।

সাক্ষাৎকারে তিনি বলেন, প্রায় দুই বছর আগে দেশ ছাড়তে বাধ্য হয়ে ভারতে আশ্রয় নিলেও এখন তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান।

শেখ হাসিনার ভাষ্য, দেশে ফেরার পর তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যার ঝুঁকিও রয়েছে। তারপরও তিনি দেশে ফিরতে চান। তাঁর অভিযোগ, দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে। তিনি বলেন, মৃত্যুও যদি হয়, তবে দেশের মাটিতেই মরতে চান- যেখানে তাঁর মা-বাবা সমাহিত এবং তাঁদের রক্ত ঝরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App