×

জাতীয়

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও টেকসই পরিচালনা নিশ্চিত করতে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে । উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল।

২০২৫ সালের ২৬ অক্টোবর মেট্রোরেলের স্তম্ভের একটি বিয়ারিং প্যাড খুলে আবুল কালাম নামের পথচারী এক যুবকের মৃত্যু ঘটে।

 এই দুর্ঘটনার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সেফটি অডিট কমিটি গঠন করার নির্দেশ দেন উচ্চ আদালত। 

আরো পড়ুন: স্ত্রী-সন্তানের ভরণপোষণ নিয়ে যে বার্তা দিলেন হাইকোর্ট

 এই কমিটি তদন্ত ও পরিদর্শন শেষে ‘আইডেন্টিফিকেশন অব অপারেশনাল রিস্কস, সেফটি অডিট অ্যান্ড স্ট্রাকচারাল ইন্টিগ্রেটি অব দ্য কনস্ট্রাকটেড করিডর অব এমআরটি-৬’ শীর্ষক প্রতিবেদন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে আদালতে জমা দেয়।

প্রতিবেদন পর্যালোচনা করে ডিএমটিসিএলকে ২৮টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন উচ্চ আদালত । এর মধ্যে আটটি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ১০টি দীর্ঘমেয়াদি সুপারিশ রয়েছে।

এ ছাড়া ডিএমটিসিএলের চলমান ও ভবিষ্যৎ সব এমআরটি প্রকল্পে বাস্তবায়নের জন্য কমিটির আরো ৬টি কৌশলগত সুপারিশ অনুসরণের নির্দেশ দিয়েছেন আদালত।

আরো পড়ুন: ‘শিগগিরই ১০ হাজার পুলিশ সদস্য নিয়োগ’ 

এসব নির্দেশনা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই ৯ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। সুপারিশ বাস্তবায়ন,সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক অগ্রগতি নিয়মিত তদারকি করবে সদ্য গঠিত এই কমিট। একই সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং ডিএমটিসিএলের প্যানেল আইনজীবীর মাধ্যমে অগ্রগতি প্রতিবেদন নিয়মিত উচ্চ আদালতে দাখিল করা হবে।

যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা কাজ করছে বলে জানিয়েছে ডিএমটিসিএল। বিশেষজ্ঞদের সুপারিশ ও আদালতের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরো নিরাপদ, শক্তিশালী এবং আন্তর্জাতিক মানে উন্নীত হবে বলে আশা করছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল কবে, কখন ও কোথায়

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল কবে, কখন ও কোথায়

মেসিকে কী বলেছিলেন, জানালেন বেলিংহাম নিজেই

মেসিকে কী বলেছিলেন, জানালেন বেলিংহাম নিজেই

বেলুচিস্তানের স্বাধীনতার দাবি, ভাইরাল বিবৃতি

বেলুচিস্তানের স্বাধীনতার দাবি, ভাইরাল বিবৃতি

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App