×

জাতীয়

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

ছবি : সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আন্দোলনের ভিত্তি রচিত হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের সফল পরিণতিই ছিল ‘৩৬ জুলাই’ এবং ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন চূড়ান্ত সফলতা লাভ করে।

রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জাগ্রত জুলাই ফোরাম আয়োজিত ‘শহীদদের আত্মত্যাগ, আমাদের দায় ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিক, পেশাজীবীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আন্দোলনের ফলেই স্বৈরাচারবিরোধী সংগ্রাম সফল হয়েছে।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তারা জাতিকে চিরঋণী করে গেছেন। এখন সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষার দায়িত্ব সবার।

মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারলেই শহীদদের আত্মত্যাগের যথার্থ সম্মান জানানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিভেদ নয়, বরং ভিন্নমতকে সম্মান জানিয়ে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য গঠনমূলক সমালোচনায় নিহিত। জুলাইয়ের চেতনা ও আদর্শের প্রশ্নে কোনো আপস করা হবে না। একই সঙ্গে তিনি জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বিশেষ আলোচক ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আলহাজ আহমেদ জীবন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহীদুল আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রেমই নয়, গোপনে বিয়েও করেছিলেন রামগোপাল-ঊর্মিলা

প্রেমই নয়, গোপনে বিয়েও করেছিলেন রামগোপাল-ঊর্মিলা

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App