×

জাতীয়

৫ আগস্ট ছুটির দিনেও দায়িত্বে থাকবেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম

৫ আগস্ট ছুটির দিনেও দায়িত্বে থাকবেন যারা

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধারণ ছুটি পালন করা হবে। তবে জরুরি ও জনসেবামূলক কার্যক্রম সচল রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের কর্মকর্তা-কর্মচারীদের ওই দিনও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, গত বছর থেকে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে জনস্বার্থে স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, সমুদ্র ও স্থলবন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী কর্মস্থলে উপস্থিত থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর ৫ আগস্ট বুধবার হওয়ায় পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানে ৫ আগস্ট ছুটি থাকবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নীতিমালা ও সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

‘আ.লীগ ঠেকানোর জাতীয় ঐক্যে’ যাবে না এনসিপি, যদি...

‘আ.লীগ ঠেকানোর জাতীয় ঐক্যে’ যাবে না এনসিপি, যদি...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App