×

জাতীয়

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশালে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তিনি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে নগরীর আমতলা মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, এই শহীদ বেদির সামনে দাঁড়িয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং দেশনায়ক তারেক রহমানের সরকারের পক্ষ থেকে জাতির উদ্দেশে নতুন করে শপথ নেওয়া হচ্ছে। তিনি বলেন, যেসব শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং বাংলাদেশ নতুন পথচলার সুযোগ পেয়েছে, তাদের রক্তের মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ় সংকল্প নিয়ে কাজ করবে। এ কাজে তিনি সবার সহযোগিতাও কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App