নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্য ও প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে মনোনয়ন দিয়েছে সরকার।
বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৩০ জুলাই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়া হয়েছে।
উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ মনোনয়ন কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
