×

জাতীয়

জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম

জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির তথ্যচিত্র নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই তথ্যচিত্র থেকে বাদ দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ছবি-ভিডিও। আরও অনেক বিষয়ও এই তথ্যচিত্র থেকে বাদ পড়েছে, যা বিতর্কের জন্ম দিয়েছে।

এই তথ্যচিত্রের অনুমোদন দিয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও সচিব মো. আশরাফুল ইসলাম। চূড়ান্ত করার আগে মন্ত্রণালয়ে একাধিকবার এটি প্রদর্শিত হয়েছে। তখন এর বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য বাদও দেওয়া হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির অনুষ্ঠানে প্রদর্শনের আগে খসড়া তথ্যচিত্রটি দুই দফায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীগুলোতেই এর বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য বাদ দেওয়া হয়।

প্রথম দফার খসড়া তথ্যচিত্রে ছিল– জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের ছবি-ভিডিও। সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও-ছবিও প্রাধান্য পেয়েছিল সেখানে।

আরও পড়ুন : শেখ হাসিনাকে ঘিরে ভারতে বাড়ছে অস্বস্তি!

তবে পরে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজনের নির্দেশনায় এই অংশগুলো বাদ দেওয়া হয়। এর বদলে গুরুত্ব দেওয়া হয় বিএনপির কর্মসূচিকে।

চূড়ান্ত সংস্করণে এই পরিবর্তনের ফলাফল প্রকাশ পায় ৫ আগস্টের অনুষ্ঠানে যেখানে এনসিপি নেতারা অভিযোগ তোলেন, তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতা সঠিকভাবে তুলে ধরা হয়নি।

একটি ঘোষিত রাষ্ট্রীয় অনুষ্ঠানের তথ্যচিত্র থেকে আন্দোলনের প্রতীকী মুখ (আবু সাঈদ) ও মূল আন্দোলনের ভিডিও সরিয়ে ক্ষমতাসীন দলের কর্মসূচিকে প্রাধান্য দেওয়ার এই সিদ্ধান্তই পরবর্তীতে পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোনাল্ডোর সাবেক প্রেমিকাদের তালিকা প্রকাশ, ছিলেন এক পুরুষও!

রোনাল্ডোর সাবেক প্রেমিকাদের তালিকা প্রকাশ, ছিলেন এক পুরুষও!

রাজকীয় দামে বিক্রি হলো এক ইলিশ

রাজকীয় দামে বিক্রি হলো এক ইলিশ

‘বিএনপির এমপিকে আল্টিমেটাম!’ ‘প্রমাণ দিন, না হলে মামলা!’

‘বিএনপির এমপিকে আল্টিমেটাম!’ ‘প্রমাণ দিন, না হলে মামলা!’

শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গুরুত্ব দিয়ে সুনাগরিক গড়তে হবে

রাশেদ তিতুমীর শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গুরুত্ব দিয়ে সুনাগরিক গড়তে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App