×

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হলো সালাহউদ্দিনকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হলো সালাহউদ্দিনকে

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্তের পর সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে সালাহউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে এলজিআরডি মন্ত্রণালয়ে যাচ্ছেন।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত হওয়ার পর দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। একই সঙ্গে তার প্রশাসনিক দায়িত্ব ছাড়ার প্রক্রিয়াও শুরু হয়।

আরও পড়ুন: মন্ত্রিসভায় বড় রদবদল

ফখরুলের ছেড়ে দেওয়া মন্ত্রণালয়ে দ্রুত নতুন নেতৃত্ব নিশ্চিত করতেই এই দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যেই এ পরিবর্তন আনা হয়েছে।

অন্যদিকে এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে মন্ত্রণালয়টিতে নতুন নেতৃত্ব এলো। সরকারের উচ্চপর্যায়ের এই রদবদলের মাধ্যমে প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমে নতুন সমন্বয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: চ্যানেল 24

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল

শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল

এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলেন নাদিরা বিনতে জামান

এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলেন নাদিরা বিনতে জামান

মাসের পর মাস বেতনহীন ১২৬ বাংলাদেশি

মালয়েশিয়া মাসের পর মাস বেতনহীন ১২৬ বাংলাদেশি

দেশে গণিতচর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশে গণিতচর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App