প্যারোলে মুক্তি
ধানমন্ডিতে স্বামীকে শেষ বিদায় জানাতে দীপু মনি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:১৭ এএম
ছবি: সংগৃহীত
হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন। এ সময় কড়া নিরাপত্তায় ধানমন্ডির কলাবাগানের বাসায় পৌঁছান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির কলাবাগানের বাসায় পৌঁছান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রিজন ভ্যান ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িতে করে দীপু মনিকে পুলিশি পাহারায় নিয়ে আসা হয়।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তাদের নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে স্বামীর মরদেহ শেষবারের মতো দেখেন দীপু মনি।
পরে মরদেহটি গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ জোহর জানাজা ও দোয়া অনুষ্ঠিত হওয়ার পর বনানী কবরস্থানে তৌফিক নেওয়াজকে দাফন করা হবে।
আরো পড়ুন: প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
এর আগে, বুধবার দুপুরে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তার প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তার প্যারোল মঞ্জুর করেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আসামি হয়ে বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন দীপু মনি।
দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তার স্বামী তৌফিক নেওয়াজ। কারাগারের বাইরে স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে দীপু মনি একাধিকবার আবেদন করলেও তা পাননি। এমনকি আদালতে হাজির করার সময় অসুস্থ তৌফিক নেওয়াজকে স্ট্রেচারে করে নিয়ে এসে তার সঙ্গে দেখা করানো হয়েছিল।
