×

জাতীয়

সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে ভুল সংবাদ প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম

সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে ভুল সংবাদ প্রকাশ

ছবি : সংগৃহীত

নামের মিল থাকায় নোয়াখালীর এক বাসিন্দার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সম্পত্তি জব্দের আদালতের আদেশকে ঘিরে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনকে নিয়ে ভুল সংবাদ প্রকাশের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এ ঘটনা ঘটে। নোয়াখালীর সদর উপজেলার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে ঢাকার বাসিন্দা মো. সাহাবুদ্দীন (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাঁর সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত।

তবে ওই আদেশের প্রজ্ঞাপনকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যম সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনের ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করে। একই নামের কারণে এই বিভ্রান্তির সৃষ্টি হয়।

এর আগে মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত ঢাকার বাসিন্দা মো. সাহাবুদ্দীনের বিরুদ্ধে এ আদেশ দেন। তার সম্পদ জব্দের আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত মো. সাহাবুদ্দীন ঢাকার সিদ্ধিক বাজার এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুর রব। তাঁর স্থায়ী ঠিকানা নোয়াখালীর সদর উপজেলার মাতার বাড়ি গ্রামে।

দুদকের উপসহকারী পরিচালক কে এম আসাদুজ্জামানের স্বাক্ষর করা আবেদনে বলা হয়, ওই ব্যক্তির বিরুদ্ধে এক কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৩০৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন-ভাতাসহ যেসব সুবিধা পান

দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি এসব সম্পদ ভোগদখলে রেখেছেন। তিনি অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদ নষ্ট বা হস্তান্তরের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এতে মামলার সুষ্ঠু তদন্ত ও অভিযোগ প্রমাণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।

এ কারণে মামলার স্বার্থে অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ বা ফ্রিজ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ বিধি এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারার বিধান অনুযায়ী আদালতের মাধ্যমে এসব সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

অর্থাৎ, আদালতের আদেশটি সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনের বিরুদ্ধে নয়; একই নামের অন্য এক ব্যক্তির বিরুদ্ধে করা দুদকের মামলার ভিত্তিতে দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সংসদে রাষ্ট্রপতি নির্বাচন না, পিকনিক হচ্ছে’

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তাসনুভা ‘সংসদে রাষ্ট্রপতি নির্বাচন না, পিকনিক হচ্ছে’

সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে ভুল সংবাদ প্রকাশ

সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে ভুল সংবাদ প্রকাশ

মাজার জিয়ারত আর নামাজ ছাড়া রাষ্ট্রপতির কাজ নেই: অলি আহমদ

মাজার জিয়ারত আর নামাজ ছাড়া রাষ্ট্রপতির কাজ নেই: অলি আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App