×

জাতীয়

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছবি : সংগৃহীত

চলতি সপ্তাহে একদিন ছুটি নিতে পারলেই টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।

এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

শুধু সরকারি চাকরিজীবীরাই নন, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও বৃহস্পতিবার একদিন ছুটি নিয়ে টানা চার দিনের অবকাশ কাটাতে পারবেন।

এর আগে গত ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী ২৬ আগস্ট সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা ছুটি ভোগ করবেন।

আরও পড়ুন: পাঁচ ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন: মঈন খান

সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিস বন্ধ থাকে। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা এই ছুটির বাইরে থাকবেন।

বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবার মতো জরুরি সেবায় নিয়োজিতদের দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণ, জরুরি যানবাহনসহ সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

এদিকে ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আদালত খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

রিজভী আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

সরকারকে যে তথ্য দিল গোয়েন্দারা

সরকারকে যে তথ্য দিল গোয়েন্দারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App