×

জাতীয়

চলতি সপ্তাহে টানা ৪ দিনের ছুটি, যেভাবে পাবেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম

চলতি সপ্তাহে টানা ৪ দিনের ছুটি, যেভাবে পাবেন

ছবি : সংগৃহীত

চলতি সপ্তাহে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। তবে এ জন্য অতিরিক্ত একদিনের ছুটি নিতে হবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও বৃহস্পতিবার একদিনের ছুটি নিয়ে চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: নবম পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল

এর আগে গত ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী ২৬ আগস্ট সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিন সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন। ছুটিটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্ধারিত।

সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি অফিস বন্ধ থাকে। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য নয়।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন বার্তা জয়শঙ্করের

বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জরুরি প্রয়োজনে চালু থাকে। একইভাবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং দায়িত্বে থাকা কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

ব্যাংক খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালত খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে বসবে বিআরটিএ

অর্থাৎ, ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি এবং ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ থাকছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশেষ অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা, ছাত্রদল নেতাকে শোকজ

বিশেষ অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা, ছাত্রদল নেতাকে শোকজ

নিলামে গান্ধীর চিঠি-ভাবনা, বিক্রি ২০ কোটিতে

নিলামে গান্ধীর চিঠি-ভাবনা, বিক্রি ২০ কোটিতে

ব্যাগে মিলল ৩১ ভরি স্বর্ণ

ব্যাগে মিলল ৩১ ভরি স্বর্ণ

খাল খননে অনিয়ম, দেড় কোটি টাকা ফেরত দিতে বাধ্য হল প্রশাসন

ভোরের কাগজে সংবাদ প্রকাশ খাল খননে অনিয়ম, দেড় কোটি টাকা ফেরত দিতে বাধ্য হল প্রশাসন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App