×

জাতীয়

স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম

স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর তার সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়েছে। এ আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা থাকায় অক্টোবরের শেষ দিকে উপনির্বাচন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। একই কারণে স্থানীয় সরকার নির্বাচন প্রায় এক মাস পিছিয়ে নভেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ইসি সূত্র জানায়, সংসদ সচিবালয় থেকে ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণার পর বিষয়টি কমিশনে পাঠানো হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়েও আলোচনা চলছে।

আরও পড়ুন: সংস্কার কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, কোনো সংসদীয় আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে সেখানে নির্বাচন করতে হয়। এটি আইনের বাধ্যবাধকতা। সেই বিবেচনায় অক্টোবরের শেষ দিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনের পর শূন্য ঠাকুরগাঁও-১

গত ২০ আগস্ট জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন। ভোট দেন ৩৪৩ জন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান। ভোট শেষে একই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এরপর ২২ আগস্ট সংসদ সচিবালয় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে।

নভেম্বর থেকে স্থানীয় সরকার ভোটের পরিকল্পনা

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, কমিশন শুরু থেকেই অক্টোবরকে কেন্দ্র করে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছিল। তবে এখন ভোট গ্রহণের সময় নভেম্বর ধরা হচ্ছে।

তিনি বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের জন্য তুলনামূলকভাবে সুবিধাজনক সময়। এর সঙ্গে এপ্রিলকেও বিবেচনায় রাখা যেতে পারে। তবে দুর্গাপূজা, রমজান, বিভিন্ন পরীক্ষা ও বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনা করেই চূড়ান্ত পরিকল্পনা করা হবে।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, এখনো এ নিয়ে কমিশনে নির্দিষ্ট আলোচনা হয়নি। আপাতত নির্বাচন আয়োজনের উপযোগী সময় নিয়ে আলোচনা চলছে। নভেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ করা সম্ভব হয়- এমন পরিকল্পনা নিয়েই কমিশন এগোচ্ছে। ভোটের অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। সে হিসাবে নভেম্বরে ভোট হলে সেপ্টেম্বরের মাঝামাঝি তফসিল ঘোষণা হতে পারে।

ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হতে পারে ভোট

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের কাছাকাছি সময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, শূন্য সংসদীয় আসনের ভোট একদিনেই শেষ করা সম্ভব। এর সাত দিন আগে বা পরে স্থানীয় সরকার নির্বাচনও করা যেতে পারে।

কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠান দিয়ে নির্বাচন শুরু হবে- জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পৌরসভাতেও নির্বাচন আয়োজন করা হতে পারে।

আরও পড়ুন: গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রসঙ্গে তিনি জানান, আইন মন্ত্রণালয় থেকে আচরণবিধি পাওয়া গেছে। তবে নির্বাচনী বিধিমালার সুপারিশ এখনো পাঠানো হয়নি। আইনে আরও কিছু পরিবর্তন আনার বিষয় বিবেচনায় থাকায় তা পাঠানো হয়নি।

প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানই নির্বাচন উপযোগী

এর আগে গত জুলাইয়ে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে নির্বাচন উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য চেয়েছিল।

ইউনিয়ন পরিষদের রোডম্যাপ অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। ওই অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলা ও সীমানা জটিলতাসহ বিভিন্ন কারণে ১০৮টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি।

দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।

আরও পড়ুন: এশিয়া কাপের প্রস্তুতিতে পুরুষ দলের বিপক্ষে খেলল পাকিস্তান নারী দল

পৌরসভার ক্ষেত্রে দেশের ৩৩০টির মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী। আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভায় এখনো নির্বাচন করা সম্ভব নয়।

উপজেলা পরিষদের রোডম্যাপ অনুযায়ী, নতুন পাঁচটিসহ দেশে মোট উপজেলা ৫০০টি। কোনো উপজেলাতেই বর্তমানে নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলোই নির্বাচন উপযোগী বলে জানিয়েছে কমিশন।

এ ছাড়া নতুন সিটি করপোরেশন বগুড়াসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের কোনোটিতেই নির্বাচিত প্রতিনিধি নেই। ফলে সব সিটি করপোরেশনই নির্বাচন উপযোগী।

প্রশাসকের অধীনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ করা হয়। পরে বিএনপি সরকার গঠনের পর ধাপে ধাপে ৫৬টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে পৌরসভাগুলোও প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধু ইউনিয়ন পরিষদগুলোতেই নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ প্রসঙ্গে যা জানালেন আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ প্রসঙ্গে যা জানালেন আইনমন্ত্রী

৯৯৯ সেবায় ব্যর্থতা, হাইকোর্টের রুল জারি

৯৯৯ সেবায় ব্যর্থতা, হাইকোর্টের রুল জারি

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন

স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App