×

জাতীয়

থার্ড টার্মিনাল চালু করতে কত কোটি টাকা লাগবে, জানালেন বিমানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

থার্ড টার্মিনাল চালু করতে কত কোটি টাকা লাগবে, জানালেন বিমানমন্ত্রী

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বিমানমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার থার্ড টার্মিনাল চালুর নামে একটি ভবন উদ্বোধন করেছিল। কিন্তু এর অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অনেক কাজই সম্পন্ন হয়নি। এটি চালু করতে হলে ৯০২ কোটি টাকা প্রয়োজন হবে।’

আরও পড়ুন: হাঁস যদি নৌকা খুঁজতে থাকে, তাহলে খেয়ে ফেলব: রুমিনকে তুষার

সরকার থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘২ দশমিক ১ বিলিয়ন ডলারের এই সম্পদ ব্যবহার না করে ফেলে রাখলে রাষ্ট্রের ক্ষতি হবে। যত দ্রুত এটি চালু করা যাবে, তত দ্রুত ঋণ পরিশোধ করা সম্ভব হবে। এটি পড়ে থাকলে দেশের জন্যই ক্ষতিকর।’

মন্ত্রী জানান, আগের বকেয়াসহ এডিসি (এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম)-এর পাওনা মোট ৯০২ কোটি টাকা পরিশোধ করা হলে থার্ড টার্মিনাল চালু করা সম্ভব হবে। এ অর্থের জন্য অর্থ মন্ত্রণালয় বরাদ্দের ব্যবস্থা করেছে।

তিনি আরও বলেন, তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী পরিবহন সক্ষমতা প্রায় দ্বিগুণ হবে। এ থেকে অর্জিত আয় দিয়ে জাইকার ঋণ পরিশোধ করা সম্ভব হবে।

৫৭ শতাংশ ওআরএটি কাজ শেষ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রমের প্রায় ৫৭ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: সংসদ উপনেতা কি সালাহউদ্দিন আহমদ হচ্ছেন?

বিমানের ৯ উড়োজাহাজ কেনার চুক্তি খতিয়ে দেখা হবে

বিএনপির সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিগত সরকারের সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য মোট ৯টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে।

এসব উড়োজাহাজ কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিওতে তোলপাড়

পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিওতে তোলপাড়

ভূমধ্যসাগরে ২৬৭ আরোহী নিয়ে ডুবল ফেরি

ভূমধ্যসাগরে ২৬৭ আরোহী নিয়ে ডুবল ফেরি

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ গুলিবিদ্ধ ৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ গুলিবিদ্ধ ৩

থার্ড টার্মিনাল চালু করতে কত কোটি টাকা লাগবে, জানালেন বিমানমন্ত্রী

থার্ড টার্মিনাল চালু করতে কত কোটি টাকা লাগবে, জানালেন বিমানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App