×

জাতীয়

টিসিবির তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

টিসিবির তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সুবিধাভোগীর তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির কার্ডধারীদের সুবিধার জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, যাচাই-বাছাইয়ের পর টিসিবির তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের জন্য টিসিবি কার্ড নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, টিসিবির কার্ড ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের ফলে বছরে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে। ডিজিটাল ব্যবস্থায় সুবিধাভোগীদের সেবা আরও সহজ ও স্বচ্ছ হবে বলেও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজ নিবন্ধন শেষ হচ্ছে কবে, জেনে নিন

হজ নিবন্ধন শেষ হচ্ছে কবে, জেনে নিন

দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App