×

জাতীয়

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী

ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি শুধু নবায়ন নয়, বাংলাদেশের স্বার্থ ও অধিকার সুরক্ষিত রেখে একটি নতুন চুক্তি চায় সরকার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

রাজধানীর গুলশানে ‘বাংলাদেশের নদীদূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গঙ্গার পানিবণ্টন নিয়ে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ নতুনভাবে বিষয়টি দেখতে চায়। সরকারের অবস্থান হলো, পানির ন্যায্য হিস্যা ও দেশের স্বার্থ নিশ্চিত করে ভবিষ্যৎ চুক্তি করা।

সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সঙ্গে বিদ্যমান আন্তসীমান্ত পানি বণ্টনসংক্রান্ত চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ্ছে। নতুন চুক্তি সম্পাদন এবং যৌথ নদী কমিশনকে আরও কার্যকর করার বিষয়েও কাজ করছে সরকার।

আলোচনা সভায় ঢাকার আশপাশের নদীগুলোর পরিবেশ ও নাব্যতা রক্ষার ওপরও গুরুত্ব দেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, নদীদূষণ নিয়ন্ত্রণ ও নদী সংরক্ষণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ্যানি একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও টেকসই ঢাকা গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প

মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশের জরুরি নির্দেশনা

মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশের জরুরি নির্দেশনা

ফেসবুকজুড়ে পুলিশের ইউনিফর্ম পরা কনটেন্ট, কী বলছে আইন

ফেসবুকজুড়ে পুলিশের ইউনিফর্ম পরা কনটেন্ট, কী বলছে আইন

হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App