ডিএমপির সহকারী পুলিশ কমিশনারসহ ১১ কর্মকর্তাকে রদবদল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করা অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এসব বদলি করা হয়।
আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিঅ্যান্ডআরএইচআরডি বিভাগে এবং আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে পদায়ন করা হয়েছে।
অন্য একটি আদেশে ট্র্যাফিক শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদি হাসান শাকিলকে নিউ মার্কেট জোনে এবং নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ গুলশানকে গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে। একই আদেশে মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্র্যাফিক শাহবাগ জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরো পড়ুন: রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪৮
এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার মিস স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, ওই বিভাগের সহকারী পুলিশ কমিশনার মনোয়ার আকতার রিফাতকে ট্র্যাফিক শেরেবাংলা নগর জোনে এবং দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুলকে গোয়েন্দা মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে। ট্র্যাফিক শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার জাকির হোসেনকে দেওয়া হয়েছে দারুসসালাম জোনের দায়িত্ব।
এদিকে ট্র্যাফিক লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মাহতাব হোসেনকে গোয়েন্দা গুলশান বিভাগে এবং পেট্রোল-লালবাগের সহকারী পুলিশ কমিশনার মো. তারেকুল ইসলামকে ট্র্যাফিক লালবাগ জোনে বদলি করা হয়েছে।
আদেশে বদলি হওয়া সব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
