×

জাতীয়

বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, কে কত পাবেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, কে কত পাবেন

ফাইল ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে সরকার। জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত কর্মচারীদের জন্য সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি গত ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়।

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম এই গেজেটে স্বাক্ষর করেন। নতুন প্রণীত এই সিদ্ধান্ত অনুসারে, বিজিবি সদস্যরা ১ জানুয়ারি ২০২৮ তারিখ থেকে এই বর্ধিত ভাতা সুবিধা উপভোগ করবেন।

অর্থ বিভাগের জারি করা গেজেটে পরিষ্কার করা হয়েছে যে, নতুন সংশোধিত হারটি ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তার পূর্বে অর্থাৎ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিজিবি কর্মকর্তা ও জোয়ানরা অর্থ বিভাগের ২০১৫ সালের পুরোনো স্মারক (০৭.০০.০০০০.১৭৩.৪৪.০৫৮.১৫-৮২) অনুসারেই তাদের বর্তমান সীমান্ত ভাতা পাবেন।

আরও পড়ুন: জামায়াত ও আওয়ামী লীগের পুরোনো প্রেম ফের জেগে উঠেছে

জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড ও চাকরির সুনির্দিষ্ট মেয়াদ বিবেচনায় এই ভাতার হার সাজানো হয়েছে। যার ফলে চাকরির বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কর্মচারীদের সীমান্ত ভাতার পরিমাণও বৃদ্ধি পাবে।

সীমান্ত ভাতা পুনর্নির্ধারণের এই গেজেটে ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে:

গ্রেড-২০: ৫ বছরের কম চাকরির বয়সে ১,৪৪০ টাকা থেকে শুরু হয়ে ২০ বছর বা তার বেশি মেয়াদের জন্য সর্বোচ্চ ৩,১২০ টাকা নির্ধারিত হয়েছে।

গ্রেড-১৯ থেকে গ্রেড-১৫: বিভিন্ন ধাপে প্রাথমিক ১,৫৬০ টাকা থেকে সর্বোচ্চ ৪,০৮০ টাকা পর্যন্ত পৌঁছাবে।

গ্রেড-১৪ থেকে গ্রেড-১০: সর্বনিম্ন ২,১৬০ টাকা থেকে চাকরির মেয়াদ অনুযায়ী ৫,৬৪০ টাকা পর্যন্ত পাবেন সংশ্লিষ্টরা।

গ্রেড-৯ থেকে গ্রেড-৬ (উচ্চতর স্কেল): প্রারম্ভিক সীমান্ত ভাতা ২,৮৮০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ গ্রেড-৬ এ ২০ বছর বা তার বেশি চাকরির অভিজ্ঞতায় মিলবে ৬,৪৮০ টাকা।

প্রজ্ঞাপনে বিজিবিতে প্রেষণে (Deputation) কর্মরত সদস্যদের জন্য একটি বিশেষ বিধিনিষেধ রাখা হয়েছে। কোনো প্রেষণে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারী যদি বিজিবির নির্ধারিত সীমান্ত ভাতা গ্রহণ করেন, তবে তিনি তার নিজ বাহিনী বা মূল প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা (Risk Allowance), বিশেষ ভাতা কিংবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা (Defense Service Allowance) গ্রহণ করতে পারবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App