×

জাতীয়

এমপিদের বিদেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ এএম

এমপিদের বিদেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

ছবি : সংগৃহীত

বিদেশ সফর করে বাংলাদেশি মিশনে সংসদ সদস্যদের সফর, সভা বা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো সংসদ সদস্য বি‌দেশস্থ বাংলাদেশ মিশন বা চ্যান্সেরি ব্যবহারের অনুরোধ করলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ‌্যমে আগে থেকে জানাতে হ‌বে।

রোববার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. নুরুল ইসলাম বিদেশস্থ বাংলাদে‌শি মিশন প্রধানকে পাঠানো এক ‘গোপন বার্তায়’ এ নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় উল্লেখ করা হয়, সংসদ সদস্যরা বিভিন্ন সময় বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তারা মিশনের চ্যান্সেরিতে বৈঠক করার পাশাপাশি স্বাগতিক সরকারের কর্মকর্তা বা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সভা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য মিশন ব্যবহারের অনুরোধ করেন।

এখন থেকে এসব অনুষ্ঠান আয়োজনের অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে এবং মন্ত্রণালয়ের মাধ্যমেই সংসদ সদস্যদের কাছে বার্তা পৌঁছাতে হবে। বার্তায় বিদেশস্থ বাংলাদেশের সব মিশন প্রধানদের পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এ সিদ্ধান্ত অনুসরণ করার অনুরোধ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন গণভোট হলে আগেরটির কী হবে?

নতুন গণভোট হলে আগেরটির কী হবে?

এমপিদের বিদেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

এমপিদের বিদেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

মধ্যরাতেও বিক্ষোভে উত্তপ্ত চুয়েট

মধ্যরাতেও বিক্ষোভে উত্তপ্ত চুয়েট

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App