×

জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্কে যে চ্যালেঞ্জের কথা বললেন হুমায়ুন কবির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

বাংলাদেশ-ভারত সম্পর্কে যে চ্যালেঞ্জের কথা বললেন হুমায়ুন কবির

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বৈঠকে খুব ভালো, আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি বলেন, "অবশ্যই কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে এসব চ্যালেঞ্জ আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমেই অতিক্রম করব। এ নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী।"

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "কোনো এক পর্যায়ে, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফরটি হতে পারে। এ বিষয়ে আমরা ইতিবাচক। ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই আশাবাদী।"

সফরের সুনির্দিষ্ট সময় বা তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে তিনি জানান, পারস্পরিকভাবে অনুকূল একটি জায়গায় পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা চূড়ান্ত হবে। নভেম্বরে সফর হতে পারে— এমন গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, "আলোচনা চলছে। তবে গুঞ্জন নিয়ে আমি কথা বলি না, আমি বাস্তবতায় বিশ্বাসী।"

তিনি আরও যোগ করেন, আজকের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং খুব শিগগিরই ইতিবাচক ফলাফল আসবে বলে তিনি প্রবলভাবে আশাবাদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

একাদশে ভর্তি কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

বাংলাদেশকে দুঃসংবাদ দিল কাতার

বাংলাদেশকে দুঃসংবাদ দিল কাতার

বাংলাদেশ-ভারত সম্পর্কে যে চ্যালেঞ্জের কথা বললেন হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে যে চ্যালেঞ্জের কথা বললেন হুমায়ুন কবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App