×

জাতীয়

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

ফাইল ছবি

দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালনকারী ৬৮ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা সেখানেই সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা দেশের বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্কে যে চ্যালেঞ্জের কথা বললেন হুমায়ুন কবির

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এবং রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য সরকারি কর্ম কমিশন (বিপিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং জিইএমএস সিস্টেমে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণত উপজেলা পর্যায়ে সহকারী কমিশনাররা (ভূমি) ভূমি ব্যবস্থাপনা, নামজারি, রাজস্ব আদায় এবং ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ নানা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। প্রশাসনিক রুটিন প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান

ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে আদালতে যা বললেন তিশা

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে আদালতে যা বললেন তিশা

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App