×

জাতীয়

দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৮ এএম

দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

আসন্ন দুর্গাপূজার ছুটি সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে পূর্বনির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

সরকারের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। এরপর ২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি।

সব মিলিয়ে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি ভোগ করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

তবে এই টানা ছুটি নিশ্চিত করতে ১৭ অক্টোবর শনিবারকে কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। ওই দিন সরকারি অফিস-আদালতের কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

এদিকে, ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে চলতি বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

অতিরিক্ত এক দিনের সরকারি ছুটি যুক্ত হওয়ায় এবারের দুর্গাপূজায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

‘আ.লীগ ঠেকানোর জাতীয় ঐক্যে’ যাবে না এনসিপি, যদি...

‘আ.লীগ ঠেকানোর জাতীয় ঐক্যে’ যাবে না এনসিপি, যদি...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App