×

জাতীয়

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৫ এএম

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.) ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)।

ডিবি সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য বা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় মিলেছে

রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় মিলেছে

ইসরাইলের দিকে ঝুঁকতে যাচ্ছে সৌদি?

ইসরাইলের দিকে ঝুঁকতে যাচ্ছে সৌদি?

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App