×

জাতীয়

২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পিএম

২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচন

ছবি : সংগৃহীত

দেশে আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচন ২০২৭ সালের ২৭ মে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রস্তাবিত সূচি অনুযায়ী প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হতে পারে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ৭২৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০টি ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। চতুর্থ ধাপে ১৩ মে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। সবশেষ পঞ্চম ধাপে অবশিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে ২৭ মে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বৈঠকের সিদ্ধান্তের পর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আইএমএফের নতুন ঋণ পেতে আশাবাদী অর্থমন্ত্রী

আইএমএফের নতুন ঋণ পেতে আশাবাদী অর্থমন্ত্রী

দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App