×

জাতীয়

মৌলভীবাজারে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৮ এএম

মৌলভীবাজারে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৩
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে শ্রীমঙ্গলের কলেজ রোডের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চম্পা দে (৪৫) স্থানীয় প্রমি হেলথ কেয়ারের মালিক। গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া গ্রামের মো. শুকুর আহমদ (৪৮), রাজাপুর গ্রামের মোহিত আহমদ (৩৫) ও কমলগঞ্জের গুলেরহাওর গ্রামের কাউসার আহমদ (২৫)। শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, গেলো বৃহস্পতিবার শমশেরনগর থেকে ব্যবসায়ী চম্পা দে-কে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে নিয়ে যায় কয়েকজন। মুক্তিপণ চেয়ে পরে তার পরিবারের কাছে ফোন করে অপহরণকারীরা। তিনি আরও জনান, ওই ফোনকলের সূত্রধরে শনিবার রাতে শ্রীমঙ্গলের কলেজ রোডের একটি বাসা থেকে চম্পাকে উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়। পরে ওই ব্যবসায়ী বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা’

শিক্ষামন্ত্রী ‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা’

ছাদে সোলার বসালে মিলবে প্রণোদনা, প্রজ্ঞাপন জারি

ছাদে সোলার বসালে মিলবে প্রণোদনা, প্রজ্ঞাপন জারি

নেপালের বন্যার্তদের পাশে সিআইএস-ডিসিএইচটি

নেপালের বন্যার্তদের পাশে সিআইএস-ডিসিএইচটি ওষুধ-স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর

লক্কড়-ঝক্কড় বাস কীভাবে ফিরবে রাস্তায়?

লক্কড়-ঝক্কড় বাস কীভাবে ফিরবে রাস্তায়?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App