×

জাতীয়

হরতালে সহিংসতার উস্কানি : নিপুণ রায় ৩ দিনের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০৫:৪৬ পিএম

হেফাজতের ডাকা হরতালে সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগের মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৯ মার্চ) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এ নির্দেশ দেন।

এর আগে নিপুন ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর হাজারীবাগ থানায় করা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

গতকাল রবিবার বিকেলে রাজধানীর রায়েরবাজারের নিজ বাসা থেকে হেফাজতের ডাকা হরতালে সহিংসতা সৃষ্টির প্ররোচনা দেওয়ার অভিযোগে নিপুণ রায়কে গ্রেপ্তার করে র‍্যাব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে নিপুণ বিএনপি নেতাদের যানবাহনে আগুন ধরানোর নির্দেশ দিচ্ছেন এমনটা শোনা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App