×

জাতীয়

রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের ২৩১ রুশ কর্মী করোনা আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ১২:৪১ এএম

পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ২৩১ জন রুশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার ( ৪ জুলাই) সংশ্লিষ্ট হাসপাতালগুলো এ তথ্য নিশ্চিত করেছে। আক্রান্তদের মধ্যে ১০ জন রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি টিকা নিয়েছিলেন।

প্রকল্পের মেডিকেল অ্যাডভাইজার (রাশিয়ান ডেস্ক) চিকিৎসক মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তিদের যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে তিনজনের শ্বাসকষ্ট ছিল এবং একজনের ফুসফুস ৭০ শতাংশ আক্রান্ত হয়েছিল। তবে এখন সবার অবস্থা স্থিতিশীল।

রাজশাহীর সিডিএম হাসপাতালের পরিচালক শামীমা চৌধুরী জানান, আক্রান্তদের মধ্যে ৪৬ জন তাদের এখানে ভর্তি আছেন।

ঈশ্বরদীর নিউ গ্রিন সিটি হসপিটাল ‍অ্যান্ড ডায়াগনস্টিকে ভর্তি ছিলেন ৩৫ জন। তাঁদের মধ্যে চারজন সুস্থ হয়ে শনিবার হাসপাতাল ছেড়েছেন। এখন ৩১ জন চিকিৎসাধীন আছেন। হাসপাতালটির সমন্বয়ক চিকিৎসক সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে ৬৭ জনকে আনা হয়েছে ঢাকায়। শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ৪৫ জন এবং বাড্ডায় এএমজেড হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন আছেন।

মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, সেখানে প্রায় ৩ হাজার ৬০০ রুশ কর্মী কাজ করেন। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার এবং দ্বিতীয় ধাপে ৩০০ জনসহ মোট ১ হাজার ৩০০ জনকে রাশিয়ার তৈরি স্পুতনিক-ভি টিকা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App