×

জাতীয়

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৪ এএম

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনে থাকা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। পরে সেখান থেকে প্রতিমন্ত্রী মান্নান জিপে করে ঢাকায় পৌঁছেছেন । শ্রীমঙ্গল থানার ওসি কে.এম নজরুল জানান, প্রতিমন্ত্রীর বগি ও তার পরের দুটি বগি ছাড়া বাকিগুলো লাইনচ্যুত হয়েছে। শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ট্রেনটি ১২টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায়। সাতগাঁও স্টেশনের আউট সিগন্যালের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। কখন থেকে যোগাযোগ শুরু হবে সেটা নিশ্চিত করতে পারেননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জ্বালানি খাত বড় সমস্যায় পরিণত হয়েছে’

‘জ্বালানি খাত বড় সমস্যায় পরিণত হয়েছে’

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App