×

এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ কেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ কেন?

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর ওপর হামলায় একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনার প্রতিবাদে তিনি এ কর্মসূচি পালন করেন।

সোমবার (৩ আগস্ট) এক আলোচনা সভায় তাকে চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিতে দেখা যায়।

জানা গেছে, বক্তব্য দেওয়ার জন্য তার নাম ঘোষণা হওয়ার পর তিনি কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে যান। প্রায় এক মিনিট পর ফিরে এসে চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বক্তব্য দেন।

এনসিপির দাবি, হবিগঞ্জে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী গুরুতর আহত হন এবং একটি চোখের দৃষ্টিশক্তি হারান। সেই ঘটনার প্রতিবাদ ও সংহতি জানাতেই নাসীরুদ্দীন পাটওয়ারী চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দেন।

উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান। পরে তিনি ওই চোখের দৃষ্টিশক্তি হারান বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

যেভাবে গিয়েছিলেন, সেই পথেই হাসিনাকে ফেরাতে চায় ভারত

যেভাবে গিয়েছিলেন, সেই পথেই হাসিনাকে ফেরাতে চায় ভারত

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

ডিসেম্বর মোকাবিলায় যেসব প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

ডিসেম্বর মোকাবিলায় যেসব প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App