×

চিত্র বিচিত্র

ফোন ধরেনি স্বামী, বিষ না পেয়ে অতিরিক্ত ভিটামিন খেয়ে অসুস্থ স্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ পিএম

ফোন ধরেনি স্বামী, বিষ না পেয়ে অতিরিক্ত ভিটামিন খেয়ে অসুস্থ স্ত্রী

ছবি : সংগৃহীত

স্বামীকে ফোনে না পেয়ে একসঙ্গে ২৫টি ভিটামিন ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক স্ত্রী। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে আশ্চর্যজনকভাবে এগুলো কোনো বিষ ছিল না। বিষয়টি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছত্তরপুরে।

মনোবিদরা বারবার সতর্ক করছেন, আধুনিক জীবনে মানুষের ধৈর্য ক্রমশ কমছে। সাধারণ দৈনন্দিন ঘটনার প্রতি অসহিষ্ণুতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কিছু মানুষ এমনকি মৃত্যুও বেছে নেওয়ার চিন্তা করতে দ্বিধা করছে না। মধ্যপ্রদেশের এক মহিলা সেই মানসিক অস্থিরতার উদাহরণ হয়ে উঠেছেন।

ছত্তরপুরের শান্তিনগর কলোনির বাসিন্দা রেখা চৌহান তাঁর স্বামী অশ্বিনী চৌহানকে ফোনে না পেয়ে একসঙ্গে ২৫টি ভিটামিন ট্যাবলেট খেয়ে ফেলেন। তবে এগুলোতে কোনো বিষ ছিল না।

আরো পড়ুন : মোদির সফরের পরই কেন ইরানে হামলা, জানালেন ইসরায়েলের রাষ্ট্রদূত

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, হোলিকা দহনের প্রস্তুতির জন্য কিছু সামগ্রী কেনার কথা বলতে রেখা স্বামীকে ফোন করেছিলেন। কিন্তু অশ্বিনী অফিসের কাজে ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেননি। এমনকী ফোনটি সাইলেন্ট মোডে থাকায় তিনি কোনো উত্তরও দিতে পারেননি।

ফোন ধরার ব্যর্থতায় ক্রমশ রেখার ক্ষোভ বেড়ে যায়। রাগের উত্তাপে তিনি বাড়িতে বিষ খুঁজে দেখেন, কিন্তু কিছু না পেয়ে হাতে থাকা ভিটামিন ট্যাবলেট একটিসহ ২৫টি খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর বাড়ি ফিরে স্বামী দেখেন রেখা অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন এবং সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে রেখা হাসপাতালেই আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

চিকিৎসকরা জানিয়েছেন, একসঙ্গে এতগুলি ভিটামিন ট্যাবলেট খেলে শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। কখনোই এমন পদক্ষেপ নেওয়া উচিত নয়। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, মানসিক অস্থিরতা বা ক্ষোভের উত্তাপে এমন কাজ থেকে বিরত থাকা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ যানজটে থমকে আছে ঈদযাত্রা

দীর্ঘ যানজটে থমকে আছে ঈদযাত্রা

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App