×

পাকিস্তান

পুলিশের ৮ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:২৯ এএম

পুলিশের ৮ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন!

ছবি : সংগৃহীত

পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীরে নির্বাচনি দায়িত্ব পালন করতে গিয়ে হাইওয়ে পুলিশের আট সদস্য অপহৃত হয়েছেন বলে অভিযোগ করেছে স্থানীয় পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আজাদ কাশ্মীর পুলিশের মুখপাত্র খাওয়ার আলী শওকত অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএসি) নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় দায়িত্বে থাকা আটজন হাইওয়ে পুলিশ সদস্যকে ধরে নিয়ে যাওয়া হয়।

পুলিশের দাবি, অপহৃত সদস্যদের ওপর নির্যাতন চালানো হয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

খাওয়ার আলী শওকত বলেন, সহিংসতা বা রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষতি করা কিংবা তাদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া অব্যাহত থাকলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে।

তিনি অভিভাবকদের সন্তানদের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তার অভিযোগ, বিভ্রান্তিকর প্রচারণা ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে তরুণদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও জেএসির কর্মকাণ্ড ও উসকানি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

পুলিশের এই মুখপাত্র আরও বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো থেকে স্পষ্ট যে জেএসি শান্তিপূর্ণ সংগঠন নয়। সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছে সংগঠনটি।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির মহড়া, পাঠানো হচ্ছে নতুন রণতরি

তিনি বলেন, অধিকার আদায়ের নামে সহিংস কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই। একই সঙ্গে স্থানীয় জনগণকে নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না রাখার আহ্বান জানান তিনি।

এদিকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত আসন নিয়ে বিরোধকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে আজাদ কাশ্মীরে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভ চলছে। এর মধ্যেই আট পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

জেএসি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য স্থানীয় বিধানসভায় সংরক্ষিত ১২টি আসন বাতিলের দাবি জানিয়ে আসছে। এ দাবিতে কয়েক সপ্তাহ ধরে অঞ্চলটিতে বিক্ষোভও করে আসছে সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি

জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি

ফুফুর কক্ষে বাক্সে পাওয়া গেল নিখোঁজ শিশুর মরদেহ

ফুফুর কক্ষে বাক্সে পাওয়া গেল নিখোঁজ শিশুর মরদেহ

কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

একাদশে ভর্তি কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App