×
Icon ব্রেকিং
ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশি নিহত

রাজনীতি

গুলিস্তানে হামলার পরিকল্পনা, আওয়ামী লীগ নেতা আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম

গুলিস্তানে হামলার পরিকল্পনা, আওয়ামী লীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে হামলার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গুলিস্তান জিরো পয়েন্ট থেকে তাকে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক। তাদের একজন বলেন, আওয়ামী লীগের ওই নেতাকে আটকের পর তিনি দুই-তিন লাখ টাকা দিতে রাজি হন এবং তাকে ছেড়ে দিতে বলেন।

তিনি বলেন, আটক ওই ব্যক্তি আওয়ামী লীগের ‘এ টিম’-এর সদস্য। তার মোবাইল ফোনের গ্যালারিতে সরকারবিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া গেছে। তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সরকারবিরোধী বিভিন্ন তৎপরতার প্রমাণ পাওয়া গেছে। আরেক যুবক বলেন, আওয়ামী লীগের ওই নেতা ড. ইউনূসের ফাঁসি চেয়ে ফেসবুকে অনেক পোস্ট করেছেন।

তাকে আটকের পর পল্টন থানায় জানানো হয়েছে। পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী স্বীকার করে জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি আওয়ামী লীগের কর্মসূচিতে আসেননি।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার ‌‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। রবিবার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়। শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ ডাক দেয়া হয়েছে। এর পাশাপাশি একটি পোস্টারের ছবিও শেয়ার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ৬১৫ আবেদন শুনানির অপেক্ষায়

মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ৬১৫ আবেদন শুনানির অপেক্ষায়

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

নতুন নিয়ম অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App