×

রাজনীতি

ফারুক

ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে দ্বিধাগ্রস্ত করতে পারবেন না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম

ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে দ্বিধাগ্রস্ত করতে পারবেন না

জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভায় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মাদের দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে নাকি আওয়ামী লীগ মিছিল নিয়ে বের হবে কিন্তু দুঃখজনক বিদেশে বসে ভাওতাবাজি করে জনগনকে একত্রিত করতে পারবেন না। ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না।

রবিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমরা ৭১ এ দেশ স্বাধীন করেছিলাম কারণ আমরা শোষিত হতে চাইনি। আমরা শোষন চাইনা আমরা চাই গণতান্ত্রিক দেশ। আমরা চাই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাস করুক। গণতান্ত্রিক অবস্থায় তারা যেন গণতন্ত্রের কথা বলতে পারেন। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র চলছেই। যারা ক্ষমতায় এসেই রক্ষীবাহিনী তৈরি করেছে, বাংলাদেশের সংবিধান তছনছ করে একদল কায়েম করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন কিনা প্রশ্ন উঠেছে।

আরো পড়ুন: মির্জা ফখরুলের সঙ্গে সিঙ্গাপুরের হাই কমিশনারের সাক্ষাৎ

তিনি আরো বলেন, বড় বড় কথা বলে যারা ১৬ বছর দেশ শাসন করলেন তারা এখন কোথায়? আওয়ামী লীগ সংবিধান তছনছ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন। সব প্রতিষ্ঠানগুলোকে নিজদলীয় আড্ডাখানায় পরিনত করেছেন শেখ হাসিনা।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক দল গুলোর সঙ্গে আলাপ করে দ্রুত রোডম্যাপ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি তারা যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে। সংস্কারের নামে বিলম্ব না করারও আহ্বান জানান তিনি। 

জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

ড. ইউনূসকে হেনস্তায় সোহেল তাজের ক্ষোভ ‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App