×

রাজনীতি

শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : জয়নুল আবদিন ফারুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩২ পিএম

শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : জয়নুল আবদিন ফারুক

ছবি: ভোরের কাগজ

শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেছেন, এ সরকার আপনার আমার সরকার। জনগণের সরকার। সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেয়ার সরকার। এ সরকারের বিরুদ্ধে ইসকন দিয়ে ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগ। যদি গণতন্ত্র স্বপক্ষের লোক হতেন, যদি দুর্নীতি, ব্যাংক লুট, লুটপাট না করতেন তাহলে জনগণ আপনাকে গ্রহণ করতো। 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত রাষ্ট্র সংস্কারে : ১৯ দফার আলোকে ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ড. মুহাম্মদ ইউনূস ভেগে যাওয়ার লোক নয়। সংস্কারও হবে, নির্বাচনও হবে। কিন্তু টালবাহানা জনগণ সহ্য করবে না। নির্বাচন আপনাকে দিতেই হবে। রোডম্যাপ ঘোষণা করতেই হবে।

তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্বাস ড. মুহাম্মদ ইউনূস কখনও বাংলার মানুষের সঙ্গে বেইমানি করতে পারে না।  তবে যারা বেইমানি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রধান উপদেষ্টা অনতিবিলম্বে তাদের বের করে দিন।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিগত ১৫ বছর ধরে যেসব দল আন্দোলন করেছে তারা সবাই আপনার সঙ্গে আছে, শুধু আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কী করবেন না, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে, তারা এই সিদ্ধান্ত নেবে।’

শেখ হাসিনা জেনারেল আজিজ, বেনজিরদের কারণে ক্ষমতায় থাকতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, আজ হারুন, আজিজ, মেহেদী, বিপ্লবরা কোথায়। এখন আমরা আছি, কিন্তু তোমরা নেই। হিন্দুস্তানের গোলামি করার জন্য ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন।

পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে.এম. খালেদুজ্জামান জুয়েলের সঞ্চালনায় সভায় আরও ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ হিরু প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

ড. ইউনূসকে হেনস্তায় সোহেল তাজের ক্ষোভ ‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App