×

রাজনীতি

সবগুলো স্থানীয় নির্বাচনের রূপরেখা চায় এনসিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

 সবগুলো স্থানীয় নির্বাচনের রূপরেখা চায় এনসিপি

ছবি: সংগৃহীত

সবগুলো সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ -এই সবগুলো স্থানীয় সরকার নির্বাচনের স্পষ্ট রূপরেখা দ্রুত এবং একত্রে ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ এ কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, দ্রুততম সময়ের মধ্যে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন। অথচ এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনও স্পষ্ট বক্তব্য আসেনি।

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা আশা করি যেটা খুব দ্রুত সময়ের মধ্যে সরকার টাইমলাইনটা দেশের জনগণকে দেবে। যেকোনও সময়ের মধ্যে যেহেতু কয়েকটি ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ। এই পুরো টাইমলাইনটা, রূপরেখাটা আমরা দাবি করছি।’

ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। নির্দিষ্টভাবে তাদের মেয়াদ উল্লেখ করা নেই। সেখানে প্রজ্ঞাপনটি দেখে মনে হচ্ছে যে আমৃত্যু হয়তো তারা প্রশাসক থাকবেন। অথচ সরকারি যেকোনও যুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সময়ের সীমাটা উল্লেখ করা উচিত।’

আসিফ উল্লেখ করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এখন আন্দোলন করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না। কারও যৌক্তিক দাবিতে আন্দো‘লন করার, কথা বলার অধিকারকেও কোনভাবেই যেন হ্যাম্পার করা না হয়, কথা বলার অধিকার থেকে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।’

সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম ও সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ এমপি উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App