×

রাজনীতি

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিজস্ব সিদ্ধান্ত: ডা. শফিকুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:০১ পিএম

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিজস্ব সিদ্ধান্ত: ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সম্প্রতি একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এ চুক্তিতে বাংলাদেশও যুক্ত হতে পারে- এমন আলোচনা চলছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে মতামতও দেখা যাচ্ছে।

তবে মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি দেশের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রয়োজন ও জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে এতে অন্য কারও আপত্তি করার কারণ নেই।

এর আগে চলতি বছরের ১৯ মার্চ ইসলামি সম্মেলনের সময় সৌদি আরবের রিয়াদে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে সম্ভাব্য যৌথ নিরাপত্তা চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট মক্কায় তিন দেশ চুক্তিতে সই করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার

ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির

ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির

ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার, মারধরের ভিডিও ভাইরাল

ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার, মারধরের ভিডিও ভাইরাল

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App