×

রাজনীতি

আওয়ামী লীগের ৩ সাংগঠনিক সম্পাদকের বিভাগীয় দায়িত্ব পুনর্বণ্টন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০২:১০ পিএম

আওয়ামী লীগের ৩ সাংগঠনিক সম্পাদকের বিভাগীয় দায়িত্ব পুনর্বণ্টন

ফাইল ছবি

আওয়ামী লীগের ৩ সাংগঠনিক সম্পাদকের বিভাগীয় দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

নতুন পুনর্বণ্টন সাংগঠনিক সম্পাদকরা হলেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তাকে রংপুর বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে সিলেট বিভাগে এবং সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিককে রংপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ দায়িত্ব বন্টন করা হয়েছে। এছাড়া অন্য পাঁচটি বিভাগে যারা দায়িত্বে ছিলেন তারা আগের বিভাগেই দায়িত্ব পালন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির

ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির

ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার, মারধরের ভিডিও ভাইরাল

ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার, মারধরের ভিডিও ভাইরাল

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App