×

খবর

কয়লা-এলএনজি নির্ভরতা বাড়িয়ে উল্টোপথে সরকার : সিপিডির বিফ্রিং

Icon

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : সরকার কয়লা ও এলএনজির আমদানি নির্ভরতা বাড়িয়ে উল্টোপথে যাত্রা করেছে। কয়লাজনিত ব্যয় দিনদিন বাড়ছে। অন্যদিকে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনকে এড়িয়ে এলএনজি আমদানির দিকে ঝুঁকছে সরকার। ফলে ঋণ ও বিল পরিশোধে সরকারের ওপর চাপ বাড়ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে ‘কারেন্ট চেইঞ্জ- কোয়ার্টারলি ব্রিফ অব দ্য পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর’ শীর্ষক মিডিয়া বিফ্রিংয়ে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সহযোগী গবেষক হেলেন মাশিয়াত প্রিয়তী। খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জীবাশ্ম জ¦ালানির সবচেয়ে খারাপ উপদান হচ্ছে কয়লা। জাতীয় ও আন্তর্জাতিকভাবে কয়লার ওপর নির্ভরশীলতা কমানোর কথা বলা হচ্ছে। অথচ দেশে কয়লার ব্যবহার বেড়েছে। সরকার জ¦ালানি রূপান্তরে উল্টোপথে হাঁটছে। এর ফলে কয়লাজনিত ব্যয় বাড়ছে। গত জুন, জুলাই ও আগস্ট মাসে লোডশেডিং অব্যাহত ছিল। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ত্রæটির কারণে লোডশেডিং বাড়ছে। জ¦ালানিখাতে প্রচুর বিল বকেয়া রয়েছে। জ¦ালানি আমদানির অসামর্থ্যও দেখতে পাচ্ছি। এদিকে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনকে এড়িয়ে গিয়ে এলএনজি আমদানির দিকে ঝুঁকছে সরকার। এলএনজি উন্নয়নের কাজ বাড়চ্ছে। ফলে ঋণ ও বিল পরিশোধে সরকারের ওপর চাপ বাড়ছে। অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন বাড়ানোর সুযোগ থাকলেও সেদিকে নজর নেই। গ্যাসক্ষেত্র উন্নয়নে বরাদ্দকৃত টাকা দিয়ে এলএনজি আমদানির জন্য ঋণ নেয়া হচ্ছে। সরকারের ৪৬টি কূপ খননের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তিনি বলেন, নবায়নযোগ্য জ¦ালানি উৎপাদনে সরকারের আগ্রহ দেখা গেলেও নবায়নযোগ্য জ¦ালানি উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। দক্ষতা বাড়ানো ছাড়া দেশি-বিদেশি বিনিয়োগের যে সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে কার্যত লাভবান হওয়া যাবে না। প্রতিযোগিতামূলক বাজার তৈরি করা না গেলে উচ্চমূল্যের বিদ্যুতে ভোক্তার ওপর চাপ বাড়বে। নবায়নযোগ্য জ¦ালানি মধ্যম ও দীর্ঘ মেয়াদের জন্য সবচেয়ে লাভজনক। সবকিছু মিলিয়ে বলতে পারি জ¦ালানি রূপান্তরের জন্য পরিবর্তনের পথে যাওয়া দরকার। গত তিন মাসে সেটা প্রত্যাশার চেয়ে অনেক নিচে। অর্থাৎ জ¦ালানি ও বিদ্যুৎখাত এখনো দুর্বলতম অবস্থায় রয়েছে। তিনি বলেন, ক্যাপাসিটি চার্জের নামে প্রতিনিয়ত ডলারের অপচয় করা হচ্ছে। যেখানে আমরা এক ডলার সঞ্চয় ধরে রাখতে রীতিমতো যুদ্ধ করে যাচ্ছি। এলএনজি ও কয়লা আমদানি নির্ভরতায় ডলার খরচ করা হচ্ছে। আমদানিকৃত এলএনজির ওপর সরকারের নির্ভরতা বেড়েছে। আমদানি ব্যয়ও বেড়েছে। ফলে সরকার ও পেট্রোবাংলার ব্যয় আরো বাড়বে। সিপিডি বলছে, বাংলাদেশে গ্যাস থেকে কার্বন নিঃসরণ বেড়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে কার্বন নিঃসরণও বেড়েছে। গত ১১ বছরে যা ৬৮ শতাংশ বেড়েছে। বায়ু দূষণের কারণে গড় আয়ু হাড়াচ্ছে মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে

বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে

ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি

ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি

সৌদিতে মৃত্যুদণ্ড: ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

সৌদিতে মৃত্যুদণ্ড: ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

মিয়া গোলাম পরওয়ার সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App