×

রাজশাহী

নির্বাচনকে ঘিরে মহাসড়কে তীব্র যানজট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

নির্বাচনকে ঘিরে মহাসড়কে তীব্র যানজট

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের ছুটিতে  গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। এতে  ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১০ কি.মি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই এলেঙ্গা থেকে সদর উপজেলার শিবপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে ১০ কিলোমিটার থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এ সময় অনেকেই খোলা ট্রাক, পিকআপে করে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন।

পুলিশ জানায়, ‘নির্বাচনের জন্য চার দিনের ছুটিতে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ যাতায়াত করছে। এতে দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।’ 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে এখন যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কমল জ্বালানি তেলের দাম

কমল জ্বালানি তেলের দাম

বিএসএফের অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালানোর নেপথ্যে যা ঘটেছিল

বিএসএফের অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালানোর নেপথ্যে যা ঘটেছিল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App