×

রাজশাহী

মাদকের বড় চালানসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:৩৯ পিএম

মাদকের বড় চালানসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ মে  সকালে উপজেলার ভর তেঁতুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. প্রিন্স (২৬) ও একই গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো. আব্দুর রহমান (৩২)। প্রিন্সের নামে ইতিপূর্বে ৫টি মাদক মামলা ও ১টি মারামারির মামলা রয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট আছে।

আত্রাই থানা ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল রোববার সকালে ভর তেঁতুলিয়া গ্রামে ঝটিকা অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের দুইজনকে হাতেনাতে আটক করে আত্রাই থানা পুলিশ। পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২২ পিচ নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন এবং দেড় গ্রাম হেরোইন উদ্ধার করে। 

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে। প্রিন্স ও আব্দুর রহমান এলাকার একজন মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে  মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তাকে ও তার সহযোগীকে মাদকসহ গ্রেপ্তার করতে পারা আমাদের নিয়মিত অভিযানের একটি বড় সাফল্য।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত আত্রাই গড়তে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ​আসামিদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সালমান শাহ হত্যা মামলা ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

দীনেশ ত্রিবেদী ‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

পানির নিচের গ্যাস পাইপে লিকেজ নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App