×

রাজশাহী

বগুড়ায় ট্রাক-পিকাপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম

বগুড়ায় ট্রাক-পিকাপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু কাজিপাড়া এলাকায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে, তিনি হলেন ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান(৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। নিহত চারজনেই পিকআপ চালক, হেলপার এবং যাত্রী। বাকিদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। 

আরো পড়ুন: কীর্তন শুনে বাড়ি ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ ৪

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপ নওগাঁতে মাছ বিক্রি করে ফিরছিল। শনিবার সকাল ১০ টার দিকে মহাসড়কে কাজিপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক হেলপারও দুইজন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেয় এবং চারজনের মরদহ উদ্ধার করে।

ওসি বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে। নিহত অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

এনসিপির বিক্ষোভ আজ

এনসিপির বিক্ষোভ আজ

কর্ণফুলীতে ৪৫০ বস্তা সারসহ আটক ২৩

কর্ণফুলীতে ৪৫০ বস্তা সারসহ আটক ২৩

জলবায়ু ও প্রকৃতির সংকট বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক জলবায়ু ও প্রকৃতির সংকট বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App