×

রাজশাহী

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নিজেদের ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’ পরিচয় দেওয়া একটি সংগঠন। তবে কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের দেখা গেছে। সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে তার পদত্যাগ দাবি করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং পরে উপাচার্যের প্রতিকৃতি জুতাপেটা করে প্রতীকী প্রতিবাদ জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের গাছ, পুরোনো ভবন ও সীমানাপ্রাচীরসহ বিভিন্ন সরকারি সম্পদ বিক্রি, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, নিয়োগে বিধিবহির্ভূত সিদ্ধান্ত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং আর্থিক দুর্নীতির সঙ্গে উপাচার্য জড়িত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়ম লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন। একই সঙ্গে উপাচার্যের সম্পদের উৎস তদন্তেরও দাবি জানান তারা।

ছবি: সংগৃহীত

সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সভাপতি নুজরুল হুদা বলেন, ‘দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। যারা অতীতে অনিয়ম ও বৈষম্যমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তাদের কোনোভাবেই গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা উচিত নয়।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান, বোয়ালিয়া পশ্চিম থানা বিএনপির সভাপতি সামসুল হোসেন মিলুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App