×

রংপুর

রংপুরে চার খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম

রংপুরে চার খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ছবি : সংগৃহীত

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার স্ত্রী-সন্তানসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে গ্রেপ্তার দুই যুবক। পুলিশের দাবি, বাড়ির ছাদে ইয়াবা সেবনের সময় বাধা দেওয়ায় প্রথমে শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়। পরে একে একে তার স্ত্রী, মেয়ে ও ছেলেকেও হত্যা করে তারা।

রোববার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

গ্রেপ্তার দুই যুবক হলেন নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)। একই দিন ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার ভোররাতে পাশের একটি তিনতলা ভবন দিয়ে লাফিয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ওঠেন মুগ্ধ ও সিদ্ধার্থ। সেখানে তারা ইয়াবা সেবন করছিলেন। এ সময় গণপতি বিষয়টি দেখে ফেললে তার গলায় থাকা গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়।

আরও পড়ুন: রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার

গণপতির চিৎকার শুনে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এগিয়ে এলে তাকেও গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়। পরে তাদের মেয়ে আগামী চক্রবর্তী ঘটনাস্থলে এলে তাকেও হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে রশি ব্যবহার করে তাকে হত্যা করা হয়।

এরপর নিচে নেমে পরিবারের ১২ বছর বয়সী ছেলে প্রীয়ম চক্রবর্তীকেও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

হত্যার পরও বাড়িতে অবস্থান

পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, পরিবারের চার সদস্যকে হত্যার পরও অভিযুক্তরা কিছু সময় ওই বাড়িতে অবস্থান করেন। তারা বাথরুমে গোসল করেন এবং ডাইনিংয়ে বসে খেজুর ও ফ্রিজে থাকা শসা খান। পরে তাদের কাছে থাকা অবশিষ্ট ইয়াবাও সেবন করেন।

দিনের আলো ফুটে ওঠার পর সুযোগ বুঝে জুমার সময় তারা বাড়ি থেকে বেরিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

ডাকাতির নাটক সাজাতে লুটপাট

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে বাড়ির বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়। এ সময় স্বর্ণালংকার লুট করা হয়। পরে লুট করা স্বর্ণালংকার একটি পরিত্যক্ত মন্দিরের পেছনে রাখা হয়েছিল বলে তদন্তে জানা গেছে।

আরও পড়ুন: রংপুরে চার খুন: সন্দেহের তীর যাদের দিকে

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, ঘটনাটি নিয়ে তদন্ত এখনো চলছে। তদন্ত শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার

এর আগে শনিবার (২২ আগস্ট) রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় বাইরে থেকে তালাবদ্ধ একটি বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে চার খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে চার খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

৭০০ জন লোকের সামনে শুধু অন্তর্বাস পরে দিয়া মির্জা! শুটিংয়ে কী হয়েছিল?

৭০০ জন লোকের সামনে শুধু অন্তর্বাস পরে দিয়া মির্জা! শুটিংয়ে কী হয়েছিল?

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

বিপুল হেরোইনসহ আটক ১

বিপুল হেরোইনসহ আটক ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App